★-SV2=2026 এর জন্য::-★ok
★-SV2=2026 এর জন্য::-★ok || পন্ডিচেরি ভ্রমণে স্বর্গীয় উপলব্ধি || <---আদ্যনাথ রায় চৌধুরী---> প্রাককথা::---- প্রকৃতির প্রেমে মুগ্ধ আমি অবিচল সত্য, প্রকৃতিই আমার জীবনের পরমানন্দ নিত্য। আজও বিহ্বলআমি প্রকৃতির পরশে, ধ্যানগম্ভীর হৃদয় আসন শান্ত আবেশে। অনুভব হয়েছিল বিবেকানন্দ রকে সমুদ্রসঙ্গমে, আজ আবার বুঝলাম অরোভিলের প্রাণকেন্দ্রে বসে। এখানে প্রকৃতি কত সুন্দর নীরব শান্ত পরিমণ্ডলে, সর্ব শক্তি নিহিত যেন এমন নির্মল প্রশান্ত পরিবেশে। || পন্ডিচেরী বা পুদুচ্চেরি || আমি পন্ডিচেরী বা পুদুচ্চেরি তে দুইবার গিয়েছি। 2007 এবং 2010 সালে তথাপি মন ভরেনি, আবার যাবার ইচ্ছায় ব্যাকুল, শুধু সুযোগের অপেক্ষায় আছি। 2007সালে যখন আমার মেয়ে অন্তরার চাকুরীর পোস্টিং হয়েছিল চেন্নাইতে সেই সময়ে আমি আর আমার স্ত্রী সবিতা চেন্নাই, মহাবলিপুরম এবং পন্ডিচেরী অঞ্চল ঘুরেবেড়িয়ে দেখেছি, দক্ষিণের সাগর শহর। রাজকীয় স...