ভ্রমন চেন্নাই, মহাবলীপুরম ও পন্ডিচেরী।

  ভ্রমন চেন্নাই, মহাবলীপুরম ও পন্ডিচেরী।
  <---আদ্যনাথ রায় চৌধুরী--->
প্রকৃতির প্রেমে মুগ্ধ আমি নিত্য আনন্দ,
প্রকৃতিই আমার জীবনের সত্য পরমানন্দ।
আজও বিহ্বলআমি ভ্রমনের আনন্দ ছন্দে
যতই বেড়াই মনের ইচ্ছা ক্রমে বেড়েই চলে মহানন্দে।

মনে হয় প্রকৃতি আজ দক্ষিণে দাঁড়ায়ে
যেন কত উল্লাসে আমায় ডাকে দুইবাহু বাড়ায়ে,
মুগ্ধ আমি প্রকৃতির নিত্য নুতন রূপের ছটায়,
মনভরে দেখতে ভালবাসি প্রকৃতিররূপ শান্ত যেথায়।

★★★|| চেন্নাই ভ্রমণ ||★★★
2007 জানুয়ারিতে আমার মেয়ে অন্তরার চাকুরিতে পোস্টিং হল চেন্নাই শহরে।
সেই সুযোগে আমি কয়েক দিন ছুটি নিয়ে
সবিতা অর্থাৎ  গিন্নিকে নিয়ে  কিছুদিন ঘুরে দেখলাম চেন্নাই শহর ও আসে পাশের কিছু দর্শনীয় স্থান।আমরা থাকতাম চিপক স্টেডিয়ামের কাছে। যাতায়াতের জন্য চিপক স্টেশনও ছিল খুব কাছে পায়ে হাঁটা দূরত্বে।
চিপক দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই জেলার একটি অঞ্চল, চিপক বা চেপবক্কম (M.A. Chidambaram International Cricket Stadium, also known as the Chepauk) মাদ্রাজ ক্রিকেট ক্লাব মাঠের‌ ঠিকানা বলতেই মূলত এই স্টেডিয়ামের পরিচিতি। পূর্বে এ স্টেডিয়ামটি চিপক স্টেডিয়াম নামেও পরিচিত ছিল।
চেন্নাইতে থাকা কালে ঘুরে বেড়িয়েছি
আসে পাশের নানা স্থানে গুলি::--
●1. আদ্যার,●2. আনা নগর,
●3.মাইলাপুর ও রামকৃষ্ণ মিশন,
●4. তিরুবনমিউর।
চেন্নাই ভারতের বৃহত্তম কর্মসংস্থান হাব হিসাবে পরিচিত। উচ্চ শিক্ষাবিদ অঞ্চল   শহর:--
আমাদের ভ্রমনের দর্শনীয় স্থান গুলি ছিল::--
★1>. আদ্যার::---
এই অঞ্চলের মধ্যদিয়ের বয়ে গেছে
আদ্যার নদী, সেই কারণেই এই অঞ্চলের নাম আদ্যার এবং এই নদীর কারনেই এই এলাকা সবুজ শ্যামল। এখানে যাতায়াতের জন্য  রেল ব্যবস্থাই সুবিধা জনক। স্টেশন গুলিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বেশ কিছু নামি দামি স্কুল কলেজ, হাসপাতাল, ব্যাঙ্ক এবং শপিং সেন্টারের। আইআইটি মাদ্রাজ এবং বিখ্যাত আন্না বিশ্ববিদ্যালয়ও এখানেই অবস্থিত।
★2>. আনা নগর::--
আন্না নগর চেন্নাইয়ের সুন্দর ,সুপরিকল্পিত আবাসিক নগর। এখানকার বিখ্যাত মল
Vivah Mall, 10 Square Mall এবং VR চেন্নাই মল।
★3>. শহর মাইলাপুর::--
মাইলাপুর হল মধ্য চেন্নাইয়ের প্রাচীনতম এবং সবচেয়ে উন্নত অঞ্চলগুলির মধ্যে একটি। এখানে কপালেশ্বর মন্দির এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের জন্য মাইলাপুর পরিচিত। এই অঞ্চল চেন্নাইয়ের অতীত এবং ভারতের স্বাধীনতা আন্দোলন স্বাক্ষী।
চেন্নাই রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন::--
   মাইলাপুর::---
দক্ষিণ ভারতে রামকৃষ্ণ ভাবাদর্শের প্রথম এবং অন্যতম প্রধান শাখা কেন্দ্র। ১৮৯৭ সালে স্বামী বিবেকানন্দের নির্দেশে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম প্রত্যক্ষ সন্ন্যাসী শিষ্য স্বামী রামকৃষ্ণানন্দ (শশী মহারাজ) এটি প্রতিষ্ঠা করেন।
এই শ্রী রামকৃষ্ণ মঠটি দক্ষিণ ভারতের প্রথম মঠ কেন্দ্র। ১৮৯৭ সালে এর সূচনা হয় 'ক্যাসেল কার্নান' (যা বর্তমানে বিবেকানন্দ ইল্লম বা বিবেকানন্দ হাউস নামে পরিচিত) ভবনে। পরবর্তীতে ১৯০৬ সালে মঠটি মাইলাপুরে তার বর্তমান নিজস্ব প্রাঙ্গণে স্থানান্তরিত হয়।
এখানে একটি বিশাল ও সুন্দর রামকৃষ্ণ মন্দির (নতুন মন্দির) এবং একটি 'পুরানো মন্দির' রয়েছে, যা ১৯১৭ সালে রামকৃষ্ণ সংঘের প্রথম অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ উদ্বোধন করেছিলেন।
এই মঠ টি রামকৃষ্ণ-বিবেকানন্দ এবং বেদান্ত সাহিত্যের একটি অন্যতম প্রধান প্রকাশনা কেন্দ্র। এখান থেকে বিখ্যাত ইংরেজি পত্রিকা 'বেদান্ত কেশরী' (The Vedanta Kesari) এবং তামিল পত্রিকা 'শ্রীরামকৃষ্ণ বিজয়ন' প্রকাশিত হয়।
●দর্শনীয় স্থান::-- বিবেকানন্দ ইল্লম (Vivekananda House): মেরিনা বিচের কাছে অবস্থিত এই ঐতিহাসিক ভবনে স্বামী বিবেকানন্দ ১৮৯৭ সালে আমেরিকা থেকে ফেরার পর ৯ দিন অবস্থান করেছিলেন। বর্তমানে এটি একটি আধুনিক প্রদর্শনী কেন্দ্র।
Ramakrishna Mission Ashram in
T Nagar,Chennai.
★4>. তিরুবনমিউর:--
তিরুভানমিউর (Thiruvanmiyur)
একটি অত্যন্ত জনপ্রিয় এবং সমৃদ্ধ আবাসিক এলাকা।এখানে প্রাচীন মন্দির এবং আধুনিক তথ্যপ্রযুক্তি (IT) হাবের সংমিশ্রণের জন্য পরিচিত।
ইতিহাস // বাল্মীকি মুনির স্মৃতি:::--
বা ব্রীজি বিচ::---
স্থানীয় বিশ্বাস ও ইতিহাস অনুসারে, রামায়ণের রচয়িতা মহর্ষি বাল্মীকি কয়েক শতক আগে এখানে বসবাস করেছিলেন। তাঁর নামানুসারে এই জায়গার নাম হয়েছিল 'তিরু-বাল্মীকি-ঊর' (যার অর্থ বাল্মীকির পবিত্র স্থান), যা কালক্রমে পরিবর্তিত হয়ে 'তিরুভানমিউর' নাম ধারণ করে।
★6> মেরিনা সমুদ্রসৈকত এবং
★7>এলিয়টের সমুদ্রসৈকত : উভয়  সমুদ্র সৈকত বেশ জনপ্রিয় দর্শনীয় স্থান।
★8> আস্থালক্ষ্মী মন্দির::---
চেন্নাইতে বিদ্যা ও অর্থের দেবী আস্থালক্ষ্মীর মন্দিরটি বেশ প্রাচীন। বেসান্ত সমুদ্রসৈকত থেকে কিছুটা দূরে অবস্থিত খুব সুন্দর মন্দিরটি দেখলে মন ভরেজায়। অতি সুন্দর মন্দিরটি সুন্দর তার কারুকার্যমন্ডিত শোভা।
★9> সরকারি মিউজিয়াম:;--
চেন্নাইয়ে অবস্থিত সরকারি মিউজিয়ামে রয়েছে প্রাচীন যুগের নিদর্শন। এমন মিউজিয়াম দেখে বেশ আনন্দ উপভোগ করা গেল এবং প্রাচীন যুগের বিষয়ে অনেক জ্ঞান লাভও হল।
★10>গুইন্ডি ন্যাশনাল পার্ক::--
এটি একটি চিড়িয়াখানা। এখানে রয়েছে ৩০০ প্রজাতির বৃক্ষ ও চারাগাছ, ১৫০ প্রজাতির পাখি এবং ১৫ প্রজাতির প্রাণী।
প্রকৃতিকে ভালো বাসলে আসবেই হবে এই গুইন্ডি ন্যাশনাল পার্কে।
★11> শ্রীপার্থসারথী মন্দির::---
এখানে এই মন্দিরটি ভগবান শ্রীবিষ্ণুর মন্দির। এখানকার মানুষ  শ্রীবিষ্ণুকে পার্থসারথী হিসেবে ভক্তি করেন। এই শ্রীপার্থসারথী মন্দির অষ্টম শতকে নির্মিত হয়েছিলো।এটি বেশ জনপ্রিয় মন্দির।
★12> কাপালিশ্বরের মন্দির;;--
সনাতন ধর্মাবলম্বীদের উপাস্য শিবের মন্দির এটি। মন্দিরটি প্রতিষ্ঠার পর  পর্তুগিজদের দ্বারা লুণ্ঠিত হয় এবং পরবর্তীতে বিজয়নাগরা সাম্রাজ্য কর্তৃক তা পুনঃপ্রতিষ্ঠা হয়। মন্দিরটির পুরাকীর্তি দ্রাবিড় যুগ ও বিজয়নাগরা সাম্রাজ্যের সমন্বয়ে তৈরি। এটিও বেশ সুন্দর মন্দির।
★13> কননেমারা পাবলিক লাইব্রেরি:---
আমি বই পড়তে ভালোবাসি সেই কারনেই আমি মনে করি বইপ্রেমীদের কাছে এটি একটি পছন্দের জায়গা পাবলিক লাইব্রেরি।
★14> মুরুন্ডেশ্বরের মন্দির::--
সনাতন ধর্মাবলম্বীদের উপাস্য শিবের মন্দির এটি, একাদশ শতাব্দিতে প্রতিষ্ঠা করা হয়। মুরুন্ডেশ্বরের মন্দির দ্রাবিড় যুগের স্থাপত্যে নির্মিত অতি সুন্দর মন্দির।
★15>স্বামী বিবেকানন্দের বাসভবন::--
সনাতন ধর্মাবলম্বীদের কাছে মহতী ব্যক্তিত্ব স্বামী বিবেকানন্দ ১৯০০ সালের দিকে এই বাসভবনে বসবাস করেছেন। বাসভবনটি দোতলাবিশিষ্ট। এটিও একটি দর্শনীয় স্থান।
এ ছাড়া আরও অনেক দর্শনীয় স্থান আছে চেন্নাইয়ের আসে পাশে।
      ★-------■■■★★■■■---------★
এবার আমাদের গন্তব্য স্থান মহাবলীপুরম।
এখানে দুই রাত্রি দুই দিনের পোগ্রাম।
★Chennai,Tamil nadu----->to  Ponducherry 155 km.
★Chennai to Mahabolipurm,--->60km
★Mahabolipurm to pondicherry-->95km

      || মহাবলীপুরম ||
আজ মহাবলীপুরম দর্শনের গল্প লিখতে শুরু করছি। এখানে দুই রাত্রি দুইদিনের
পোগ্রাম। কয়েক দিন আগেই  বাসের টিকিট কেটে সিটি রিজার্ভ করে রেখেছিলাম।
এখানে বাস জার্নি খুবই ভাল আরাম দায়ক,রাস্থাও খুব সুন্দর মসৃণ। এখানকার
এমটিসি এবং টিএনএসটিসি-এর ভিল্লুপুরম বিভাগের পরিবহন ব্যবস্থাপনা অতি সুন্দর।
মহাবলীপুরমে দুই দিন::--
মহাবলীপুরম, বা স্থানীয় উচ্চারণে মামল্লপুরম, দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত চেঙ্গলপট্টু জেলার একটি  নগর। খ্রিস্টীয় সপ্তম এবং অষ্টম শতাব্দীতে নির্মিত হিন্দু মন্দির 1984 সালে "মহাবলীপুরম স্মারকের" জন্য এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হয়েছে। ভারতের অন্যতম পর্যটন স্থান গুলির মধ্যে এটি একটি।
মহাবলীপুরম তামিলনাড়ু-এ অবস্থিত
স্থানাঙ্ক: ১২°৩৬′৫৯″ উত্তর ৮০°১১′৫৮″
জেলা--চেঙ্গলপট্টু
পিন-৬০৩১০৪
মহাবলীপুরমের শিল্পনিদর্শন, শিল্প কীর্তি, এবং স্থাপত্য শিল্প রসিকদের বিশেষ দর্শনীয় স্থান। মহাবলীপুরমের নির্মাণ শৈলী মামাল্লাশৈলীর কীর্তি। [ মামাল্লা শৈলী হল খোলা আকাশের নিচে পাথরের গায়ে খোদাই করা  পৌরাণিক দৃশ্য] এই শিল্প কীর্তি ও স্থ্যাপত্য প্রায় বারো-- --তেরোশো বছরের পুরনো।
চেন্নাই  শহর থেকে প্রায় 60কি মি দক্ষিণে বঙ্গোপসাগরের পারে অবস্থিত এই মহাবলীপুরম। এখানকার রক-কাট বা পাথর কুঁদে তৈরি শিল্প কীর্তি বা আর্কিটেকচার, যা শিল্পের বিচারে,ইলোরা,  উদয়গিরি, খন্দগিরি গুহাগুলির থেকে গুরুত্বে কোন অংশেই কম নয়।
এখনো হয়তো কতো শিল্প কীর্তি চাপা পড়ে আছে এই মহাবলীপুরমের পাথরের
অভ্যন্তরে বা সমুদ্র গর্ভে।
পল্লব সাম্রাজ্যের সময়কালীন রাজ্যের দুটি বড় বন্দর শহরের মধ্যে একটি ছিল মহাবলীপুরম।
খ্রিস্টীয় সপ্তম অষ্টম শতাব্দীতে নির্মিত কিছু কীর্তি হলো:● রথের আকৃতিতে নির্মিত মন্দির , ●গুহার মতন আকৃতি উপাসনা হল , ●বৃহৎ আকৃতির গুহাচিত্র ও ●পাহাড়ের গায়ে নানান চিত্র, ●গঙ্গার অবতরণ চিত্র, এবং ●শিবের নামে উৎসর্গীকৃত মহাবলীপুরম তটমন্দির৷
"মহাবলীপুরম" শব্দের আক্ষরিক অর্থ 'অধিক বলশালী ব্যক্তির বাসস্থল'৷ বিদেশি নাবিকদের কাছে মহাবলীপুরমের আরেকটি পরিচিত নাম ছিল, মার্কো পোলোর সময় কালে এটি ●"সেভেন প্যাগোডা" বা সপ্তমন্দির নামে পরিচিত ছিলো৷ এই সপ্তমন্দির প্রাঙ্গণের মধ্যে অক্ষত করেছে একমাত্র তটমন্দিরটি৷
তট মন্দিরটির মধ্যে রয়েছে ১০০ ফুট লম্বা ৪৫ ফুট উঁচু গ্রানাইট পাথরের কারুকার্য।
মহাবলীপুরমের স্তম্ভ গুলির মধ্যে হাতির কারূশিল্প, কৃষ্ণের মাখন  চুরি ও নাড়ু খাবার নানান নিদর্শন।
এখানে রয়েছে চল্লিশটি প্রাচীন স্মারক এবং হিন্দু মন্দির। এরমধ্যে অর্জুনের প্রায়শ্চিত্তে গঙ্গাবতরণ বিশ্বের অন্যতম বৃহত্তর অনাবৃত শিলা কারুকার্যগুলির একটি। বঙ্গোপসাগরের তীরের পাথুরে এমন এলাকায় এমন  আশ্চর্য শিল্পকীর্তি সৃষ্টি হয়েছিল,যা আজ  ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান পেয়েছে।
       ★------■■■★★■■■-------★
এবার আমাদের গন্তব্য 4 দিনের জন্য    পন্ডিচেরী বা পুদুচ্চেরি। (2N -3D ) (দুই রাত্রি তিন দিনের পোগ্রাম।)
(আমি 2010 এতে আবার গিয়েছিলাম  পন্ডিচেরি গোল্ডেন গ্লোব দেখতে দুই দিনের জন্য )।

       || পন্ডিচেরি ||
পন্ডিচেরী বা পুদুচ্চেরিতে ভ্রমণের সময়
2007 সালে আমি চার দিনে এখান কার আসে পাশের অনেক দর্শনীয় স্থান দেখেছি কিন্তু মাতৃ মন্দিরের ভিতরের কাজ অসমাপ্ত থাকার কারনে তখনো গোল্ডেন গ্লোবটি উদ্বোধন হয়নি। তবে এখানে থাকার জন্য গেস্ট হাউস আগেই বুক করে নিয়ে ছিলাম।
আসে পাশের স্থান গুলি দেখার জন্য
অটো ভাড়া করে নিয়েছিলাম। এখানে আমার দেখা সেই বিশেষ স্থান গুলির সংক্ষিপ্ত বিবরণ::---
★1>শ্রী অরবিন্দ আশ্রম।
★2>অরোভিল (2010)।
★3>আরুলমিগু মানাকুলা বিনয়গর মন্দির।
★4>দ্য সেক্রেড হার্ট ব্যাসিলিকা। ★5>সাদা এবং সোনার ক্যাথেড্রাল।★6>শ্রী বরদরাজ পেরুমল মন্দির। ★7>ফরাসি উপনিবেশ।
★8>আওয়ার লেডি অফ এঞ্জেলস গির্জাটিকে
★9>ফ্রেঞ্চ ফোর্ট ল্যূইস।*
★10>আয়ি মন্ডপম।*
★11>আনন্দ রঙ্গ পিল্লাই মিউজিয়াম::--
★12>ব্যাক ওয়্যাটার লেক ও গার্ডেন।*
★13>ঊনবিংশ শতাব্দীর লাইট হাউস।*
★14>গভর্নমেন্ট পার্ক।*
★15>স্ট্যাচু অফ ডুপলেক্স।*
★16>ফ্রেঞ্চ ওয়্যার মেমোরিয়্যাল।*

প্রতিটি স্থানের সংক্ষিপ্ত বিবরণ যেটুকু না দিলেই নয় সেই টুকুই লিখছি::--

★1>শ্রী অরবিন্দ আশ্রম::---

পন্ডিচেরির শ্রী অরবিন্দ আশ্রম একটি আধ্যাত্মিক স্থান এবং পন্ডিচেরি পর্যটনের স্থানগুলির মধ্যে প্রধান স্থান এটি।
শ্রী অরবিন্দ ও শ্রী মায়ের আবাসটি  ১৯২৬ সালে নির্মিত হয়েছিল। জায়গাটি আধ্যাত্মিকতার কেন্দ্রস্থল, এবং নিয়মিত ভাবে প্রতিদিন এখানে ধ্যানের অভ্যাস  চলে, এখানে সকল মানুষই যোগদান করতে পারে।
এখানে সরাসরি Auroville Visitors Centre-এ  একটি ছোট তথ্যচিত্র দেখানো হয় এবং বিনামূল্যে ভিউ পয়েন্টের পাস/টিকিট দেওয়া হয়। এখান থেকে মাতৃমন্দিরটি যা অরোভিলের প্রাণকেন্দ্রটি সুন্দরভাবে দেখা যায়। মাতৃমন্দিরের ভিতরে বসা ও ধ্যানের জন্য আমাদের আগেই অন লাইনে স্লট বুক করা ছিল এবং এখানে থাকার জন্য তিন রাত্রির জন্য হাউস  আগে থেকেই বুককরে রেখেছিলাম ।
এখানকার ক্যান্টিন অত্যন্ত সস্তায় দিনে তিনবার খুব সুন্দর নিরামিষ খাবার পাওয়া যায়। তবে একদিন আগে থেকে কুপন বুকিং করতে হয়। আশ্রমের চারপাশের শান্তি ও নির্মলতা মনকে শান্ত ও নির্মল করে। মহান দেশপ্রেমিক, জাতীয়তাবাদী, আধ্যাত্মিক নেতা ও গুরু – শ্রী অরবিন্দ ঘোষ যিনি ঋষি অরবিন্দ নামে তাঁরজীবনের আধ্যাত্মিক জাগরণের দিনগুলি পুদুচ্চেরিতে কাটিয়েছিলেন। এই মহান ব্যাক্তি এই নিরিবিলি শান্ত পরিবেশে এতটাই জনপ্রিয় ছিলেন যে, আজ পর্যন্ত তিনি একই উৎসাহের সঙ্গে আরাধিত ও সম্মানিত ।
এই আশ্রম যেখানে একটি শ্বেত পাথরের নির্মিত সমাধি মন্দির আছে।
যেখানে গুরু শিষ্যা একই সমাধি বেদিতে সাইত আছেন।
(মিরা আলফাসা (Mirra Alfassa)- যাঁকে শ্রী অরবিন্দের আধ্যাত্মিক সহকর্মী এবং অনুসারীরা শ্রদ্ধাসহকারে "দি মাদার" বা "শ্রীমা" বলে ডাকতেন।)
শ্রীমা মীরা আলফাসা( ২১ ফেব্রুয়ারি, ১৮৪৮ - ১৭ নভেম্বর, ১৯৭৩ ) ছিলেন ফরাসি, আধ্যাত্মিক গুরু এবং শ্রী অরবিন্দের শিষ্যা ও সহযোগী।
ফরাসি বংশোদ্ভূত পূর্বাশ্রমের নাম ছিল মীরা রিচার্ড বা মীরা আলফাসা।
তিনি ভারতীয় গুরুকূলের পরিবেশ পছন্দ করতেন। তিনি ও তার স্বামী পল রিচার্ড ১৯১৪ সালের ২৯ শে মার্চ পণ্ডিচেরি আশ্রমে শ্রী অরবিন্দের কাছে দীক্ষা নিয়ে সেখানেই বসবাস করতে থাকেন।  প্রথম বিশ্বযুদ্ধের সময় তাঁদের পন্ডিচেরি ছেড়ে জাপানে যেতে হয়েছিল। সেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সাক্ষাৎ হয় এবং হিন্দু ধর্মের মর্মার্থ অনুধাবন করেন। ১৯২৬ সালের ২৪ নভেম্বর, মীরা আলাফাসা পণ্ডিচেরি ফিরে আসেন এবং স্থায়ীভাবে বসবাস করতে থেকেন।
পরে তিনি শ্রী মা রূপে পরিচিতি লাভ করেন।
★১৯৫০ সালের ৫ই ডিসেম্বর শ্রী অরবিন্দ মহাসমাধি লাভ করার পর, ★৯ই ডিসেম্বর তাঁর পার্থিব দেহকে এই স্থানে সমাহিত করা হয়। পরবর্তীতে ★১৯৭৩ সালে আধ্যাত্মিক সহচরী শ্রী মা (মিরা আলফাসসা) দেহত্যাগ করলে তাঁর দেহকেও এই একই সমাধিতে শায়িত করা হয়। সমাধিটি আশ্রমের প্রধান ভবনের ঠিক মাঝখানে একটি ছায়াঘন উঠোনে অবস্থিত। এর ঠিক ওপরে রয়েছে একটি বিশাল 'সার্ভিস ট্রি' (Service Tree), যা সমগ্র এলাকাটিকে শীতল ছায়া প্রদান করে। এই প্রাঙ্গণে দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ নীরবতা বজায় রাখা বাধ্যতামূলক।★সমাধিটি মূলত সাদা মার্বেল পাথর দিয়ে নির্মিত এবং এটি প্রতিদিন ভক্তদের দেওয়া রঙিন ও তাজা ফুল দিয়ে সুসজ্জিত থাকে।
★ শ্রী মায়ের দেওয়া সুনির্দিষ্ট নির্দেশনায় এই সমাধিটি তৈরি করা হয়েছিল। মাটির প্রায় ৮ ফুট গভীরে ৯ ইঞ্চি পুরু সিমেন্টের দেয়াল দিয়ে একটি জলনিরোধক (waterproof) ভল্ট বা কক্ষ তৈরি করা হয়, যার ভেতর শ্রী অরবিন্দের দেহ রাখা হয়। তার ওপরের অংশটি পরিষ্কার নদীর বালি দিয়ে পূর্ণ করে আরেকটি কক্ষ তৈরি করা হয়, যেখানে ★১৯৭৩ সালে শ্রী মায়ের দেহ সমাহিত করা হয়।
★শ্রীমা 17 নভেম্বর 1973 ইহ লোক ছেড়ে মহাপ্রয়ানের পথে পাড়ি দিলেন।
20 নভেম্বর 1973 তাঁর দেহ সমাধিস্থ করা হয় পণ্ডিচেরী আশ্রমের তাঁর গুরু শ্রী আরবিন্দের সমাধির উপরি ভাগে।
একই সমাধি কক্ষের নীচের কক্ষে সাইত গুরু আর উপরে কক্ষে তাঁর  প্রধান শিষ্যা।
সেই ফুল গাছের নিচে ।
প্রকৃতি নিজেই রোজ সাজিয়ে দেয় তার ফুলদিয়ে সেই মহান সমাধি বেদী।

★সমাধির গায়ে শ্রী অরবিন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রী মায়ের লেখা একটি বিখ্যাত প্রার্থনাবার্তা খোদাই করা রয়েছে। এছাড়া মায়ের নির্দেশ অনুযায়ী সমাধির পাশে দিন-রাত ২৪ ঘণ্টা ধূপ জ্বালিয়ে রাখা হয়।
★প্রতিদিন দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী এখানে আসেন মানসিক শান্তি ও ধ্যানের উদ্দেশ্যে।
কথিত আছে পন্ডিচেরী প্রাচীণ ঋষি অগস্ত্যের আবাসস্থল ছিল। পৌরাণিক কাহিনী ছাড়াও, এক প্রাচীন দূর্গের ভগ্নাবশেষ ও চোল মূদ্রার আবিষ্কার এটির গৌরবময় অতীতের প্রমাণ দেয়।
পন্ডিচেরিতে শ্রী অরবিন্দের আধ্যাত্মিক আবিষ্কারগুলিও এটিকে একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান করে তুলেছে।
●এখানে পরিদর্শনের সেরা সময় অক্টোবর -- থেকে  মার্চ।
পুদুচ্চেরির একটি সমৃদ্ধ অতীত রয়েছে। তবে, আজকের পুদুচ্চেরি ঋষি অরবিন্দের দ্বারা প্রতিষ্ঠিত অরভিল্লে আশ্রমের জন্য খ্যাতি অর্জন করেছে।
পন্ডিচেরির নিজস্ব রেলওয়ে স্টেশন রয়েছে, এছাড়া অতি সুন্দর সড়ক ব্যবস্থা।
পন্ডিচেরী ফরাসিদের দ্বারা নির্মিত বিস্ময়কর ইমারতগুলি আধুনিক ফরাসি স্থাপত্যের গৌরবময় নিদর্শন রূপে চমৎকারভাবে দাঁড়িয়ে রয়েছে।
এই শোভনীয় শহরটির মধ্যে সর্বত্র ফরাসি ও ভারতীয় সংস্কৃতির মিশ্রণ লক্ষ্য করা যায়।
★2>অরোভিল::--
আমরা প্রথমবার 2007 সালে যখন পন্ডিচেরি গিয়েছিলাম তখন এই গোল্ডেন গ্লোব অসমাপ্ত অবস্থায় ছিল।
পরে 2010 সালের নভেম্বরে আমার চাকুরিতে অবসরের পরে এই গ্লোবটি দেখবার জন্যই পৌঁছে ছিলাম আমরা দুইজন বন্ধু মিলে  দুই দিনের জন্য আমি এবং ভি সি আর কুট্টি 【কুট্টির বাড়ি চেন্নাই এর কোয়াম্বেদু (Koyambedu) তে 】আমরা আগে থেকেই ভিতরে প্রবেশের জন্য গেটপাস অনলাইনে বুক করে নিয়েছিলাম। কুট্টির খুব পরিচিত জায়গা সেই কারণেই ওর সাথে এসেছিলাম।
পন্ডিচেরির অরোভিলে বিখ্যাত গোল্ডেন গ্লোব::--বা মাতৃমন্দির।
         অরোভিলের প্রাণ কেন্দ্র
Aurore Ville -আরোভিল ,এটি মানব ঐক্য, আধ্যাত্মিক গবেষণা ও এক অনন্য বিশাল ধ্যান কেন্দ্র হিসেবে  পরিচিত লাভ করেছে। ফরাসি শব্দ Aurore=প্রভাত বা ভোর।  Ville = নগরী
অর্থাৎ 'প্রভাত নগরী' বা 'ভোরের শহর'
এটি পুদুচেরি (পন্ডিচেরি) শহর থেকে প্রায় ১২ কিলোমিটার উত্তরে তামিলনাড়ুর ভিল্লুপুরম জেলায়  অবস্থিত।
১৯৬৮ সালের ২৮ ফেব্রুয়ারি শ্রীমাতা মীরা আলফাসা 'The Mother'
এই আন্তর্জাতিক নগরী ও মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এটির মূল নকশা বা স্থপতি ছিলেন ফরাসি স্থপতি রজার অ্যাঙ্গার।
অরোভিলের মূল উদ্যেশ্যে অনুযায়ী—"অরোভিল বিশেষ করে কারও একার নয়। অরোভিল সমগ্র মানবতার।" এখানে রাজনীতি, ধর্ম, বর্ণ বা জাতীয়তার কোনো স্থান নেই। জাতি-ধর্ম নির্বিশেষে সমস্ত দেশের মানুষ এখানে শান্তিতে একসঙ্গে বসবাস করতে পারেন।
অরোভিল শহরটি একটি গ্যালাক্সি বা ছায়াপথের আকারে তৈরি করা হয়েছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিখ্যাত গোল্ডেন গ্লোব বা  মাতৃমন্দির (Matrimandir)। একে কেন্দ্র করে শহরটি ৪টি প্রধান জোনে বিভক্ত:
●আবাসিক অঞ্চল (Residential Zone): যেখানে বিভিন্ন দেশের স্থায়ী বাসিন্দারা বসবাস করেন।
●শিল্প অঞ্চল (Industrial Zone): সবুজ ও পরিবেশবান্ধব কুটির শিল্প, হস্তশিল্প এবং টেকসই প্রযুক্তির কারখানা।
●সাংস্কৃতিক ও শিক্ষাগত অঞ্চল (Cultural Zone): শিল্প, সংস্কৃতি, শিক্ষা এবং খেলাধুলার গবেষণার স্থান।
●আন্তর্জাতিক অঞ্চল (International Zone): বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতির প্যাভিলিয়ন এখানে তৈরি করা হয়েছে।
চারপাশে রয়েছে একটি গ্রিন বেল্ট (Green Belt), যেখানে অর্গানিক চাষাবাদ ও পরিবেশ রক্ষার কাজ করে।
মাতৃমন্দির (Matrimandir) এটি কোনো ধর্মীয় উপাসনালয় নয়, বরং এটি নিস্তব্ধতা এবং ব্যক্তিগত একাগ্রতার (Silent Concentration) স্থান।
এর বাইরে রয়েছে একটি বিশাল সোনালী গোলক (Golden Globe), যা ১,৪১৫টি সোনালী ডিস্ক বা প্লেট দিয়ে আবৃত।
এর ভেতরের ইনার চেম্বার (Inner Chamber) সম্পূর্ণ সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি, যার কেন্দ্রে রয়েছে একটি খাঁটি ক্রিস্টাল বল। ওপর থেকে আসা সূর্যের আলো এই ক্রিস্টাল বলের ওপর পড়ে পুরো চেম্বারটিকে স্নিগ্ধ আলোয়  আলোকিত করে।
দর্শনার্থীদের জন্য গাইড ও নিয়মাবলী ::---
এখানে কোথাও কোন প্রবেশ মূল্য লাগে না।
দর্শনের সময় প্রতিদিন সকাল ৯:০০ টা থেকে বিকেল ৫:৩০ টা পর্যন্ত খোলা থাকে।
★★ইনার চেম্বার বা ভেতরের ধ্যান কক্ষে মূল গোলকের ভেতরে ধ্যান করতে হলে   অবশ্যই কমপক্ষে ৩ থেকে ৭ দিন আগে অনলাইনে অগ্রিম বুকিং করতে হয়। ★★অন-স্পট বা সেম-ডে বুকিংয়ের কোনো সুযোগ নেই।
★বন্ধের দিন::-- মাতৃমন্দিরের ইনার চেম্বার প্রতি রবিবার এবং মঙ্গলবার সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ থাকে।
★নিষেধাজ্ঞা:- অরোভিল চত্বরে অ্যালকোহল, মাদকদ্রব্য, ধূমপান এবং আমিষ (Non-vegetarian) খাবার সম্পূর্ণ নিষিদ্ধ। ১০ বছরের কম বয়সী শিশুদের মাতৃমন্দিরের ইনার চেম্বারে প্রবেশাধিকার নিষিদ্ধ।
এখানে নিজস্ব কারেন্সি ও আয় ব্যবস্থা: এখানে ক্যাশ টাকার চেয়ে ডিজিটাল লেনদেন (Aurocard) বেশি চলে।
এখানকার বাণিজ্যিক ইউনিটগুলির লাভের ৩৩% অংশ শহরের কেন্দ্রীয় তহবিলে জমা দেওয়া হয়।
★হস্তশিল্প ও শপিং: অরোভিলের বাসিন্দারা বিশ্বমানের ধূপকাঠি, হস্তনির্মিত কাগজ, অর্গানিক সুগন্ধি, মোমবাতি এবং পোশাক তৈরি করেন। এগুলো এখান থেকে কেনা যায়।
★ক্যাফে ও ফুড: এখানে বিখ্যাত সোলার কিচেন (Solar Kitchen) রয়েছে, যেখানে সম্পূর্ণ সৌরবিদ্যুতের সাহায্যে অরোভিলে বসবাসকারীদের জন্য এবং পর্যটকদের জন্য পুষ্টিকর অর্গানিক খাবার তৈরি হয়।
★যাতায়াত ও ভ্রমণের সেরা সময়
★যাতায়াত: পুদুচেরি (পন্ডিচেরি) মেইন টাউন থেকে এটি মাত্র ১২ কিলোমিটার দূরে। পন্ডিচেরি থেকে অটো, ক্যাব বা স্কুটি ভাড়া করে খুব সহজেই ৩০-৪০ মিনিটে অরোভিলে পৌঁছনো যায়।
★সেরা সময়: অরোভিল ভ্রমণের সেরা সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস।
(ভারী বৃষ্টির দিনে মাতৃমন্দির সম্পূর্ণ বন্ধ থাকে)।
ইনার চেম্বারে ধ্যানের জন্য বুকিং করতে  সরাসরি Official Matrimandir Booking Portal-এ গিয়ে  স্লট বুক করতে হয়।
       ======★★★=====
★3>আরুলমিগু মানাকুলা বিনয়গর  (গণেশ)মন্দির::--
পন্ডিচেরির বিখ্যাত ধর্মীয় মন্দিরগুলির মধ্যে একটি। এই হিন্দু মন্দির পন্ডিচেরির সেরা পর্যটন স্থানগুলির মধ্যে একটি ।
মন্দিরটি হিন্দু দেবতা গণেশকে উত্র্গীকৃত।
★4>দ্য সেক্রেড হার্ট ব্যাসিলিকা
পন্ডিচেরির অনেকগুলি খ্রিস্টান ধর্মীয় স্থানের মধ্যে দ্য সেক্রেড হার্ট ব্যাসিলিকা একটি। গির্জার সমৃদ্ধ গোলাপী বাহ্যিক এবং ফরাসি নকশা এটিকে পন্ডিচেরির সবচেয়ে আকর্ষণীয় পর্যটন স্থানগুলির মধ্যে একটি করে তুলেছে।
★5>সাদা এবং সোনার ক্যাথেড্রাল::--
পন্ডিচেরির একটি রোমান ক্যাথলিক ক্যাথেড্রাল। এই ক্যাথেড্রালের একটি সমৃদ্ধ ইতিহাস এবং একটি সুন্দর কাঠামো রয়েছে। সাদা এবং সোনার ক্যাথেড্রালটি শক্তিশালী পর্তুগিজ এবং ফরাসি প্রভাবের সাথে নির্মিত।
★6>শ্রী বরদরাজ পেরুমল (বিষ্ণু )মন্দির::---
শ্রী বরদরাজা পেরুমল মন্দির পন্ডিচেরির আরেকটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির।
মন্দিরটি ৩ য় শতাব্দীতে নির্মিত হয়েছিল এবং হিন্দু দেবতা বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছিল। এই অতি প্রাচীন মন্দিরটি বৈষ্ণবদের উপাসনার জন্য একটি জনপ্রিয় স্থান।
★7>ফরাসি উপনিবেশ::---
পন্ডিচেরির ফরাসি উপনিবেশ বেশ সুন্দর
ভারতের সবচেয়ে মনোরম স্থানগুলির মধ্যে একটি, পন্ডিচেরির ফরাসি উপনিবেশ একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র।
★8>আওয়ার লেডি অফ এঞ্জেলস গির্জা::--
পন্ডিচেরির প্রাচীনতম গির্জাগুলির মধ্যে একটি বলা হয়৷ 19 শতকের গির্জাটি এখন এখানে একটি জনপ্রিয় পর্যটক আকর্ষণ।
★9>ফ্রেঞ্চ ফোর্ট ল্যূইস::--
পুদুচ্চেরির এক অন্যতম গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ এবং পুদুচ্চেরির বিভিন্ন আকর্ষণের মধ্যে এক অনবদ্য।
ঐতিহাসিক সূত্র অনুযায়ী, পুদুচ্চেরিতে ফরাসি ফোর্ট ল্যূই ১৭০৯ সাল নাগাদ নির্মিত হয়েছিল। এটি একটি ফরসি দূর্গের শৈলীতে চমৎকারভাবে  পঞ্চকোণ আকৃতির। এখানে পাঁচটি দূর্গ ও কয়েকটি দ্বার রয়েছে। এটির আকর্ষণীয় অংশ হল ভূ-গর্ভস্থ কক্ষ। এই কক্ষগুলি অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য পণ্যের ভান্ডারের জন্য তৈরি হয়েছিল। এটিএকটি পরিখা দ্বারা বেষ্টিত রয়েছে।

★10>আয়ি মন্ডপম।
পুদুচ্চেরির সর্বকালের সেরা প্রিয় সরকারি উদ্যান হল এই শহরের সবচেয়ে এক অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। এই বিস্ময়কর উদ্যানটির কেন্দ্রে আয়ি মন্ডপম দাঁড়িয়ে রয়েছে। পুদুচ্চেরির আয়ি মন্ডপম হল শহরের এক অন্যতম বিস্ময়কর স্মৃতিস্তম্ভ এবং পুদুচ্চেরির এক অনবদ্য আকর্ষণ। ঐতিহাসিকদের তথ্য অনুসারে, এটি ষোড়শ শতাব্দীতে নির্মিত হয়েছিল। আয়ি নামক এক বারাঙ্গনার নামানুসারে এটির নামকরণ করা হয়। তিনি শহরে জল সরবরাহের তাগিদে এক জলাশয় নির্মাণের জন্য তাঁর নিজস্ব বাড়িটি বিনষ্ট করে ফেলেন। সেইসময় তৃতীয় নেপোলিয়ান ফ্রান্সের শাসক ছিলেন। পরবর্তীকালে, ফরাসি কর্তৃপক্ষ এই শহরের প্রতি তাঁর অবদানের কথা স্মরণে রেখে তাঁর নাম অনুযায়ী এটির নামকরণ করেন। স্তম্ভটি উদ্যানের কেন্দ্রে রাজকীয়ভাবে দাঁড়িয়ে রয়েছে, এটি দেখতেও চমৎকার। আয়ি মন্ডপম স্মৃতিস্তম্ভটি গ্রেকো-রোম স্থাপত্য শৈলীর সামঞ্জস্যতায় নির্মিত হয়েছিল। এই বিস্ময়কর স্থাপত্য প্রতিভার কারনে। বিশেষ করে সন্ধ্যার সময়, দীপ্তিময় আলোকসজ্জার সাহায্যে অতি সুন্দর দেখায়। গভর্নমেন্ট পার্কে অবস্থিত, শহরের রাতের আকাশে এক বিশিষ্ট ল্যান্ডমার্ক রূপে দাঁড়িয়ে থাকা উদ্ভাসিত আয়ি মন্ডপম, তার গৌরবময় উপস্থিতিকে সদম্ভে ঘোষিত করে।
★11>আনন্দ রঙ্গ পিল্লাই মিউজিয়াম::--
পুদুচ্চেরির পশ্চিম প্রান্তস্থিত এই প্রাচীন স্মৃতিস্তম্ভটি জনপ্রিয়ভাবে “নেটিভ কোয়ার্টারস” বা “স্থানীয় আবাসন” নাম দেওয়া হয়। সমসাময়িক ফরাসি ও ভারতীয় শিরোভূষণের এক চমকপ্রদ মিশ্রণ দ্বারা বর্ণিত এক অত্যাশ্চর্য্য স্থাপত্য।
★12>ব্যাক ওয়্যাটার লেক ও গার্ডেন।
পুদুচ্চেরির ব্যাক ওয়্যাটার লেক এবং গার্ডেন হল পুদুচ্চেরির প্রধান আকর্ষণ।
পুদুচ্চেরির ব্যাক ওয়্যাটার লেকের সাথে
নির্দিষ্ট কয়েকটি জায়গার নাম উল্লেখ করা প্রয়োজন; সেগুলি হল –
●বোটানিক্যাল গার্ডেন। ●দ্য গভর্নমেন্ট পার্ক বা ভারতী উদ্যান। ●চুনাম্বর ব্যাকওয়্যাটার। ●কেজহুর (চারশত বছরের পুরনো বট বৃক্ষ)●ডলফিনদের কেরামতি::--
★13>ঊনবিংশ শতাব্দীর লাইট হাউস।
শহরের সবচেয়ে পরিদর্শীত পর্যটন স্থান।  গোরিমেদূতে অবস্থিত রেড হিলস-এর ওপর চমৎকারভাবে দন্ডায়মান।
★14>গভর্নমেন্ট পার্ক।
এই অনন্য উদ্যানটির উৎপত্তির তাৎপর্য্যমূলক ঘটনা হল যে এটি বেশ কিছু  সরকারি ভবন; যেমন লেফটেনেন্ট গভর্নরের প্রাসাদ, বিধানসভা ক্ষেত্র, সরকারি হাসপাতাল, আশ্রম ভোজনশালা, সার্কেল ডি পুদুচ্চেরি প্রাইভেট ক্লাব ও প্রাচীন হোটেল কোয়্যালাইট এখানেই রয়েছে।
★15>স্ট্যাচু অফ ডুপলেক্স::--
মহান ফ্রাঙ্কোয়েস ডুপ্লেক্স- এর খ্যাতির অনেক দাবী রয়েছে। ডুপ্লেক্স একজন দক্ষ প্রশাসক ছিলেন ।তাঁর মূ্তির্টি গর্বিতভাবে
২.৮৮ মিটার উঁচু  সুসজ্জিত স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে।
★16>ফ্রেঞ্চ ওয়্যার মেমোরিয়্যাল।
ফরাসি ওয়্যার মেমোরিয়ালটি সাহসী সংগ্রামীদের সম্মানে নির্মিত হয়েছিল, যাঁরা প্রথম বিশ্বযুদ্ধের সময় যুদ্ধক্ষেত্রে তাঁদের জীবন বলিদান দিয়েছিলেন।
এছাড়াও  পুদুচ্চেরিতে পরপর বেশ কয়েকটি মনরম সমুদ্র সৈকত আছে।
যেমন::-
★অরোভিল সৈকত ★প্রমনেডসৈকত::--
★রক বিচ::★পন্ডি মেরিনা বিচ:-- ★প্যারাডাইস বিচ::---
=========================

Comments

Popular posts from this blog

SV2=2025=SV2এর প্রবীণ16 জন রাঙামাটির দেশে ||