Posts

Showing posts from September, 2026

★-SV2=2026 এর জন্য::-★ok

★-SV2=2026 এর জন্য::-★ok                  || পন্ডিচেরি ভ্রমণে স্বর্গীয় উপলব্ধি ||             <---আদ্যনাথ রায় চৌধুরী---> প্রাককথা::---- প্রকৃতির প্রেমে মুগ্ধ আমি অবিচল সত্য, প্রকৃতিই আমার জীবনের পরমানন্দ নিত্য। আজও বিহ্বলআমি প্রকৃতির পরশে, ধ্যানগম্ভীর হৃদয় আসন শান্ত আবেশে। অনুভব হয়েছিল বিবেকানন্দ রকে সমুদ্রসঙ্গমে, আজ আবার বুঝলাম অরোভিলের প্রাণকেন্দ্রে বসে। এখানে প্রকৃতি কত সুন্দর নীরব শান্ত পরিমণ্ডলে, সর্ব শক্তি নিহিত যেন এমন নির্মল প্রশান্ত  পরিবেশে।       || পন্ডিচেরী বা পুদুচ্চেরি || আমি পন্ডিচেরী বা পুদুচ্চেরি তে দুইবার গিয়েছি। 2007 এবং 2010 সালে তথাপি মন ভরেনি, আবার যাবার ইচ্ছায় ব্যাকুল, শুধু সুযোগের অপেক্ষায় আছি। 2007সালে যখন আমার মেয়ে অন্তরার চাকুরীর পোস্টিং হয়েছিল চেন্নাইতে সেই সময়ে আমি আর আমার স্ত্রী সবিতা চেন্নাই, মহাবলিপুরম এবং পন্ডিচেরী অঞ্চল ঘুরেবেড়িয়ে দেখেছি, দক্ষিণের সাগর শহর। রাজকীয় স...

ভ্রমন চেন্নাই, মহাবলীপুরম ও পন্ডিচেরী।

  ভ্রমন চেন্নাই, মহাবলীপুরম ও পন্ডিচেরী।   <---আদ্যনাথ রায় চৌধুরী---> প্রকৃতির প্রেমে মুগ্ধ আমি নিত্য আনন্দ, প্রকৃতিই আমার জীবনের সত্য পরমানন্দ। আজও বিহ্বলআমি ভ্রমনের আনন্দ ছন্দে যতই বেড়াই মনের ইচ্ছা ক্রমে বেড়েই চলে মহানন্দে। মনে হয় প্রকৃতি আজ দক্ষিণে দাঁড়ায়ে যেন কত উল্লাসে আমায় ডাকে দুইবাহু বাড়ায়ে, মুগ্ধ আমি প্রকৃতির নিত্য নুতন রূপের ছটায়, মনভরে দেখতে ভালবাসি প্রকৃতিররূপ শান্ত যেথায়। ★★★|| চেন্নাই ভ্রমণ ||★★★ 2007 জানুয়ারিতে আমার মেয়ে অন্তরার চাকুরিতে পোস্টিং হল চেন্নাই শহরে। সেই সুযোগে আমি কয়েক দিন ছুটি নিয়ে সবিতা অর্থাৎ  গিন্নিকে নিয়ে  কিছুদিন ঘুরে দেখলাম চেন্নাই শহর ও আসে পাশের কিছু দর্শনীয় স্থান।আমরা থাকতাম চিপক স্টেডিয়ামের কাছে। যাতায়াতের জন্য চিপক স্টেশনও ছিল খুব কাছে পায়ে হাঁটা দূরত্বে। চিপক দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই জেলার একটি অঞ্চল, চিপক বা চেপবক্কম (M.A. Chidambaram International Cricket Stadium, also known as the Chepauk) মাদ্রাজ ক্রিকেট ক্লাব মাঠের‌ ঠিকানা বলতেই মূলত এই স্টেডিয়ামের পরিচিতি। পূর্বে এ স্টেডিয়ামটি চিপক...

Miha's 1sr BOOK "THE JOY OF GIVING"

 Miha's 1st Book.        THE JOY OF GIVING Written by Sanaya Chakrabarty THE JOY OF GIVING।        page 1 Written by Sanaya Chakrabarty Content Copyright © 2024 by Sanaya Chakrabarty. All rights reserved. No part of this book may be used or reproduced in any manner whatsoever without written permission except in case of brief quotations embodied in critical articles and reviews. Any plagiarism found in the content is the sole liability of the Author. The Publisher, YouBooks Edtech (BriBooks) is not fully responsible for the content in part or full and stands completely indemnified from any actions due to the same. SKU: 1018886 V1P ==============   Page--2 It's Christmas Eve.Penny's parents were decorating the Christmas tree and arranging the presents. Penny was sitting on the couch, all snug and warm, sipping on a cup of hot chocolate and marshmallows. Penny looked outside the window, everyone was deckin...

SV2=2025=SV2এর প্রবীণ16 জন রাঙামাটির দেশে ||

    || SV2এর প্রবীণ16 জন রাঙামাটির দেশে || For SV2 Souvenir–-2025          <---আদ্যনাথ রায় চৌধুরী----> আমি ভ্রমণকে প্রাণভরে ভালোবাসি, ভ্রমণই আমার চিকিৎসা। আমরা শ্যামবিহার ফেজ2 এর সিনিয়র সিটিজেন 16জন ঘুরে আসলাম  রাঙামাটির দেশ, বোলপুর -শান্তিনিকেতনে তিনদিন দুইরাত্রি::- 19/03/2025 থেকে 21/03/2025  রাঙামাটির গন্ধ, পলাশের সৌরভ ও শান্তিনিকেতনের পবিত্র স্পর্শে এক অনাবিল আনন্দ  ও প্রশান্তিতে মনপ্রাণ ভরে গেছে। আমাদের সান্ধ্যআড্ডায় একদিন ডাক্তার সিরাজ সাহেব জানালেন যে উনি আমাদের সকলকে নিয়ে শান্তিনিকেতন বেড়াতে যাবার প্লান করছেন। শান্তিনিকেতন ভ্রমনের ভালো সময় নভেম্বর থেকে মার্চ পর্যন্ত। সেই কারনে  দোলের পরে 19মার্চ থেকে তিনদিনের ভ্রমনের জন্য উনি নিজে একটি  17/18 সিটের সুন্দর ট্যুরিস্ট বাতানুকূল বাসের ব্যবস্থা করেছেন  এবং শান্তিনিকেতনে একটি রিসোর্ট ও রেস্টুরেন্টে আটটি ডবলবেডের  বাতানুকূল রুম  বুক করেছেন। এখন আমরা রাজি হলেই উনি বাস ও হোটেলে বুকিং কনফার্ম করবেন। ডাক্তার সাহেব আরও জানালেন  বাসে করে...

SV2=2024 ||-একমুঠ ভাত-||

  628>SV2=2024 ||-একমুঠ ভাত-|| --ছোট গল্প (সত্য ঘটনা অবলম্বনে)          <-----আদ্যনাথ---->             12/01/2025 সে অনেক দিন আগের কথা সাল তারিখ মনে নেই। সেদিন বিকেলে একলা হেটে চলছিলাম বালি ব্রিজের ফুট পাথ দিয়ে। (এখন যার নাম বিবেকানন্দ ব্রিজ)সে সময়ে তখন নিবেদিতাসেতু বা বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে ইহনী। একটু আগেই বেশ জোরে এক পসলা বৃষ্টি হয়ে গেল। এখন অবশ্য আকাশ বেশ পরিষ্কার। ব্রিজের রেলিং ধরে দাঁড়িয়ে গঙ্গার শোভা দেখছি। মনেহচ্ছে এখন জোয়ারের টান চলছে, তাই গঙ্গার জল টই টুম্বুর। আর একটু জল বাড়লেই মনে হয় দুইকুল ছাপিয়ে জল উপচে পড়বে। একপশলা বৃষ্টির পরে গঙ্গার জলে বিকেলের অস্তাচলে  সূর্যের রক্তিম আলোর ঝলক যেন এক মায়া ময় মোহ সৃষ্টি করে চলেছে যেদিক থেকে চোখ ফেরানো দায়। নৌকা গুলি যখন উজানে বৈঠা বইছে তখন আলোর ঝটা যেন ছিটকে ছিটকে ছড়িয়ে পড়ছে। আমি একমনে গঙ্গার সেই শোভা দেখছিলাম। দূরে বেলুর মাঠের মন্দির দেখা যাচ্ছে। সেদিন বিবেকানন্দ ব্রিজ একলাই সামলে দিতো রেল পথ ও সড়ক পথ। সে যাই হোক এবার ফিরে যাই আসল কথায়। সেদিন হঠাৎ---একটি বাচ্চা মেয়ে,...

SV2=2023= উড়িষ্যার নীলগিরিকে ছুঁয়ে::

 SV2=2023= উড়িষ্যার নীলগিরিকে ছুঁয়ে::         ( To SV2  Souvenir 2023 )          আদ্যনাথ রায়চৌধুরী আবার বেরিয়ে পড়লাম আমরা দুজনে, সবিতা ও আমি ঘুরলাম মনের আনন্দে। উড়িষ্যার নীলগিরি পাহাড়ের পাদদেশে, বনে জঙ্গলে তীর্থ দর্শনে মনোরম পরিবেশে। এবারে আমাদের সফর পরিকল্পনা মাত্র পাঁচ দিনের, 26 ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ 2016. সাম্য ও অন্তরা উৎসাহী হয়ে আমাদের এই ভ্ৰমন পরিকল্পনার নিখুঁত  ব্যবস্থাপনা করে দিয়েছিল। আমরা মহা আনন্দে ঘুরে বেড়ালাম উড়িষ্যার  নীলগিরি পাহাড়ের পাদদেশ এলাকাতে, পাহাড়ে জঙ্গলে ও সাথে কিছু তীর্থ স্থানে।  আমি চিরদিনের ভ্রমণ পিপাসু পথিক,ভ্ৰমন আমার এক নেশা, যে নেশায় মত্ত হয়ে থাকতেই ভালবাসি। আর ভ্রমনের নেশায় আমি জানতে চাই  প্রকৃতিকে, ভালোবাসি চলার পথকে। খুঁজে নিতে চাই প্রকৃতির সৌন্দর্যকে, ভালোবেসে আদর করে। তাইতো উপলব্ধি করতে পারি যে একমাত্র ভ্রমনেই পাওয়া যায় অসীম আনন্দ ও জীবনের ছন্দ, খুঁজে পাওয়া যায় প্রকৃতির মাঝে নিজের অস্তিত্ব,চেনা যায় নিজেকে আদর করে ভালোবেসে প্রকৃতির সাথে...