★-SV2=2026 এর জন্য::-★ok


★-SV2=2026 এর জন্য::-★ok             

    || পন্ডিচেরি ভ্রমণে স্বর্গীয় উপলব্ধি ||

            <---আদ্যনাথ রায় চৌধুরী--->

প্রাককথা::----

প্রকৃতির প্রেমে মুগ্ধ আমি অবিচল সত্য,

প্রকৃতিই আমার জীবনের পরমানন্দ নিত্য।

আজও বিহ্বলআমি প্রকৃতির পরশে,

ধ্যানগম্ভীর হৃদয় আসন শান্ত আবেশে।

অনুভব হয়েছিল বিবেকানন্দ রকে সমুদ্রসঙ্গমে,

আজ আবার বুঝলাম অরোভিলের প্রাণকেন্দ্রে বসে।

এখানে প্রকৃতি কত সুন্দর নীরব শান্ত পরিমণ্ডলে,

সর্ব শক্তি নিহিত যেন এমন নির্মল প্রশান্ত  পরিবেশে।

      || পন্ডিচেরী বা পুদুচ্চেরি ||
আমি পন্ডিচেরী বা পুদুচ্চেরি তে দুইবার গিয়েছি। 2007 এবং 2010 সালে তথাপি মন ভরেনি, আবার যাবার ইচ্ছায় ব্যাকুল, শুধু সুযোগের অপেক্ষায় আছি।
2007সালে যখন আমার মেয়ে অন্তরার চাকুরীর পোস্টিং হয়েছিল চেন্নাইতে সেই সময়ে আমি আর আমার স্ত্রী সবিতা চেন্নাই, মহাবলিপুরম এবং পন্ডিচেরী অঞ্চল ঘুরেবেড়িয়ে দেখেছি, দক্ষিণের সাগর শহর। রাজকীয় সেই প্রকৃতির শোভা ও তার অপূর্ব সৌন্দর্য যা আজও ভুলতে পারিনি। যদিও এই 2007 এতে পন্ডিচেরীর গোল্ডেন গ্লোব বা মাতৃমন্দির যেটি পন্ডিচেরীর প্রাণকেন্দ্র সেটি ওপেনিং হয়নি। তাই বাইরে থেকেই দেখেছি। আর সেই কারনেই গ্লোব কে ভিতর থেকে সম্পূর্ণ রূপে দেখতে ও ভিতরে বসে একটু ধ্যান করতে কিছু সময় নিরিবিলিতে নিজেকে উপলব্ধি করতে আবার 2010 সালে পৌঁছে ছিলাম। তবে মনে হয় পন্ডিচেরী বা পুদুচ্চেরি যেন আজও হাতছানি দিয়ে ডাকে নুতন কিছু অভিজ্ঞতার লোভে।
এই ভ্রমন কাহিনী সম্পুর্ন লিখতে বেশ বড় হয়ে যাবে তাই এবার শুধু আমার ভালোলাগার পন্ডিচেরী বা পুদুচ্চেরি ভ্রমনের কথাই সংক্ষেপে কিছু লিখলাম।
প্রথমবার আমি ও আমার স্ত্রী সবিতা, গিয়েছিলাম 3 দিনের জন্য (2N -3D )দুই রাত্রি তিন দিনের পোগ্রাম। আবার দ্বিতীয় বার গিয়েছিলাম  2010 সালের নভেম্বরে আমার চাকুরিতে অবসরের পরে (1N- 2D) এক রাত্রি দুই দিনের জন্য, আমিও আমারএক বন্ধু  ভি সি আর কুট্টি【কুট্টি আর আমি একই প্রজেক্টে কাজ করতাম কুট্টিরবাড়ি চেন্নাই এর কোয়াম্বেদু (koyambedu)তে 】ওই মাতৃমন্দির বা অরোভিলের প্রাণকেন্দ্রের ভিতরে দেখবার ও একটু ধ্যান করবার ইচ্ছায়, সমস্যাদীর্ণ জীবনে মনে একটু শান্তির লালসায় মাতৃমন্দিরে প্রবেশের স্লট বুক এবং আশ্রমে থাকার জন্য গেস্ট হাউস আগেই বুক করে নিয়ে ছিলাম। আর আসে পাশের স্থান গুলি দেখার জন্য ওখানে গিয়ে অটো ভাড়া করে  নিয়েছিলাম। এখানে আমার দেখা সেই বিশেষ স্থান গুলির প্রতিটি নাম  উল্লেখ করলাম::---
★1>শ্রী অরবিন্দ আশ্রম।★2>অরোভিল (2010)।★3>আরুলমিগু মানাকুলা বিনয়গর(শ্রীগণেশ মন্দির)।★4>দ্য সেক্রেড হার্ট ব্যাসিলিকা।★5>সাদা এবং সোনার ক্যাথেড্রাল।★6>শ্রী বরদরাজ পেরুমল(বিষ্ণু মন্দির)★7>ফরাসি উপনিবেশ ★8> আওয়ার লেডি অফ এঞ্জেলস গির্জাটিকে।★9>ফ্রেঞ্চ ফোর্ট ল্যূইস(স্মৃতিস্তম্ভ)।★10>আয়ি মন্ডপম (সরকারি উদ্যান)★11>আনন্দ রঙ্গ পিল্লাই মিউজিয়াম।★12>ব্যাক ওয়্যাটার লেক ওগার্ডেন।★13>ঊনবিংশ শতাব্দীর লাইট হাউস।★14>গভর্নমেন্ট পার্ক।★15>স্ট্যাচু অফ ডুপলেক্স ★16>ফ্রেঞ্চ ওয়্যার মেমোরিয়্যাল।
এই সংক্ষিপ্ত পরিসরে কেবল অল্প কথাতে পন্ডিচেরির শ্রীঅরবিন্দ আশ্রম ও গোল্ডেনগ্লোব বা মাতৃমন্দির  নিয়েই সামান্য কিছু লিখলাম।
★1>শ্রী অরবিন্দ আশ্রম::---
পন্ডিচেরির শ্রী অরবিন্দ আশ্রম একটি আধ্যাত্মিক স্থান এবং পন্ডিচেরি পর্যটনের স্থানগুলির মধ্যে প্রধান স্থান এটি। শ্রী অরবিন্দ ও শ্রী মায়ের আবাসটি  ১৯২৬ সালে নির্মিত হয়েছিল। জায়গাটি আধ্যাত্মিকতার কেন্দ্রস্থল, এবং নিয়মিত ভাবে প্রতিদিন এখানে ধ্যানের অভ্যাস  চলে, এখানে সকল মানুষই যোগদান করতে পারে। এখানে সরাসরি Auroville Visitors Centre-এ একটি ছোট তথ্যচিত্র দেখানো হয় এবং বিনামূল্যে ভিউ পয়েন্টের পাস/টিকিট দেওয়া হয়। এখানে কোনস্থানে দর্শনের জন্য কোন মূল্য লাগে না। এখান থেকে মাতৃমন্দিরটি যা অরোভিলের প্রাণকেন্দ্র সেইটি সুন্দরভাবে দেখা যায়। এখানকার ক্যান্টিন অত্যন্ত সস্তায় দিনে তিনবার খুব সুন্দর নিরামিষ খাবার পাওয়া যায়। তবে একদিন আগে থেকে কুপন বুকিং করতে হয়। আশ্রমের চারপাশের শান্তি ও নির্মলতা মনকে শান্ত ও নির্মল করে। মহান দেশপ্রেমিক, জাতীয়তাবাদী, আধ্যাত্মিক নেতা ও গুরু – শ্রী অরবিন্দ ঘোষ যিনি ঋষি অরবিন্দ নামে তাঁরজীবনের আধ্যাত্মিক জাগরণের দিনগুলি পুদুচ্চেরিতে কাটিয়েছিলেন। এই মহান ব্যাক্তি এই নিরিবিলি শান্ত ও সুন্দর পরিবেশে এতটাই জনপ্রিয় ছিলেন যে, আজ পর্যন্ত তিনি একই উৎসাহের সঙ্গে সকলের হৃদয়ে আরাধিত ও সম্মানিত । এই আশ্রমে এখানে একটি শ্বেত পাথরের নির্মিত সমাধি মন্দির আছে। যেখানে গুরু শিষ্যা একই সমাধি বেদিতে সাইত আছেন। (মিরা আলফাসা (Mirra Alfassa)- যাঁকে ঋষি অরবিন্দের সকল আধ্যাত্মিক সহকর্মী এবং অনুসারীরা একান্ত শ্রদ্ধাসহকারে "দি মাদার" বা "শ্রীমা" বলে ডাকতেন।) শ্রীমা মীরা আলফাসা (২১ ফেব্রুয়ারি, ১৮৪৮ - ১৭ নভেম্বর, ১৯৭৩ ) ছিলেন ফরাসি, আধ্যাত্মিক গুরু এবং শ্রী অরবিন্দের প্রধান শিষ্যা ও সহযোগী। ফরাসি বংশোদ্ভূত পূর্বাশ্রমের নাম ছিল মীরা রিচার্ড বা মীরা আলফাসা এই পন্ডিচেরীতেই থাকতেন তিনি ভারতীয় গুরুকূলের পরিবেশ পছন্দ করতেন। তাঁকে যখন প্রথম বিশ্বযুদ্ধের সময়  পন্ডিচেরি ছেড়ে জাপানে যেতে হয়েছিল তখন জাপানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে তাঁর সাক্ষাৎ হয় এবং হিন্দু ধর্মের মর্মার্থ গভীরভাবে অনুধাবন করেন। তিনি ও তার স্বামী পল রিচার্ড পণ্ডিচেরি আশ্রমে শ্রী অরবিন্দের কাছে দীক্ষানিয়ে সেখানেই বসবাস করতে থাকেন। পরে তিনি বিশেষ ভাবে শ্রীমারূপে পরিচিতি লাভ করেন। ★১৯৫০ সালের ৫ই ডিসেম্বর শ্রী অরবিন্দ মহাসমাধি লাভ করার পর, ★৯ই ডিসেম্বর তাঁর পার্থিব দেহকে এই আশমে সমাহিত করা হয়। পরবর্তীতে ★১৯৭৩ সালে আধ্যাত্মিক সহচরী শ্রী মা (মিরা আলফাসা) দেহত্যাগ করলে তাঁর দেহকেও এই একই সমাধিতে শায়িত করা হয়। সমাধিটি আশ্রমের প্রধান ভবনের ঠিক মাঝখানে একটি ছায়াঘন উঠোনে অবস্থিত। এর ঠিক ওপরে রয়েছে একটি বিশাল 'সার্ভিস ট্রি' (Service Tree), যা সমগ্র এলাকাটিকে শীতল ছায়া প্রদান করে। এই প্রাঙ্গণে দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ নীরবতা বজায় রাখা বাধ্যতামূলক।★সমাধিটি মূলত সাদা মার্বেল পাথর দিয়ে নির্মিত এবং এটি প্রতিদিন ভক্তদের দেওয়া রঙিন ও তাজা ফুল দিয়ে সুসজ্জিত থাকে।
★ শ্রী মায়ের দেওয়া সুনির্দিষ্ট নির্দেশনায় এই সমাধিটি তৈরি করা হয়েছিল। মাটির প্রায় ৮ ফুট গভীরে ৯ ইঞ্চি পুরু সিমেন্টের দেয়াল দিয়ে একটি জলনিরোধক (waterproof) ভল্ট বা কক্ষ তৈরি করা হয়, যার ভেতর শ্রী অরবিন্দের দেহ রাখা হয়। তার ওপরের অংশটি পরিষ্কার নদীর বালি দিয়ে পূর্ণ করে আরেকটি কক্ষ তৈরি করা হয়, যেখানে ★১৯৭৩ সালে শ্রীমায়ের দেহ সমাহিত করা হয়। ★শ্রীমা 17 নভেম্বর 1973 ইহ লোক ছেড়ে মহাপ্রয়ানের পথে পাড়ি দিলেন। 20 নভেম্বর 1973 তাঁর দেহ সমাধিস্থ করা হয় পণ্ডিচেরী আশ্রমের তাঁর গুরু শ্রীঅরবিন্দের সমাধির উপরি ভাগে। একই সমাধি কক্ষের নীচের কক্ষে সাইত গুরু আর উপরে কক্ষে তাঁর  প্রধান শিষ্যা। সেই ফুল গাছের নিচে । প্রকৃতি নিজেই রোজ সাজিয়ে দেয় তার ফুলদিয়ে সেই মহান সমাধি বেদী।
★সমাধির গায়ে শ্রী অরবিন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রী মায়ের লেখা একটি বিখ্যাত প্রার্থনাবার্তা খোদাই করা আছে। এছাড়া মায়ের নির্দেশ অনুযায়ী সমাধির পাশে দিন-রাত ২৪ ঘণ্টা ধূপ জ্বালিয়ে রাখা হয়।
★প্রতিদিন দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী এখানে আসেন মানসিক শান্তি ও ধ্যানের উদ্দেশ্যে।
কথিত আছে পন্ডিচেরী প্রাচীণ ঋষি অগস্ত্যের আবাসস্থল ছিল। পৌরাণিক কাহিনী ছাড়াও, এক প্রাচীন দূর্গের ভগ্নাবশেষ ও চোল মূদ্রার আবিষ্কার এটির গৌরবময় অতীতের প্রমাণ দেয় পন্ডিচেরিতে শ্রী অরবিন্দের আধ্যাত্মিক আবিষ্কারগুলি  নিশ্চিত রূপে  এই পন্ডিচেরীকে এটিকে  গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান করে তুলেছে।যদিও জানাজায় যে পুদুচ্চেরির একটি সমৃদ্ধ অতীত ইতিহাস আছে। তথাপি, আজকের পুদুচ্চেরি ঋষি অরবিন্দের দ্বারা প্রতিষ্ঠিত অরোভিল্লে আশ্রমের জন্য খ্যাতি অর্জন করেছে।
পন্ডিচেরির নিজস্ব রেলওয়ে স্টেশন রয়েছে, এছাড়া অতি সুন্দর সড়ক ব্যবস্থা।
পন্ডিচেরী ফরাসিদের দ্বারা নির্মিত বিস্ময়কর ইমারতগুলি আধুনিক ফরাসি স্থাপত্যের গৌরবময় নিদর্শন রূপে চমৎকারভাবে দাঁড়িয়ে রয়েছে। এ-হেন শোভনীয় শহরটির মধ্যে সর্বত্র ফরাসি ও ভারতীয় সংস্কৃতির মিশ্রণ লক্ষ্য করা যায়।
★2>অরোভিল::--
(2010 সালে আমি নিজে যেমন অনুভব করেছি )সম্পুর্ন পন্ডিচেরী ভি সি আর কুট্টির খুব পরিচিত জায়গা সেই কারণেই  মাতৃমন্দিরের ভিতরে ইনার হলে মেডিটেশন বা ধ্যানের জন্য আগে থেকেই ভিতরে প্রবেশের উপযুক্ত গেটপাস অনলাইনে বুক করে নিয়েছিলাম। পন্ডিচেরীর অরোভিলে বিখ্যাত গোল্ডেন গ্লোব বা মাতৃমন্দির বা অরোভিলের প্রাণ কেন্দ্র রূপে পরিচিত।
Aurore Ville -আরোভিল ,এটি মানব ঐক্য, আধ্যাত্মিক গবেষণা ও এক অনন্য বিশাল ধ্যান কেন্দ্র হিসেবে  পরিচিত লাভ করেছে। ফরাসি শব্দ Aurore= অর্থ প্রভাত বা ভোর।  Ville = অর্থ নগরী অর্থাৎ 'প্রভাত নগরী' বা 'ভোরের শহর'। এটি পুদুচেরি (পন্ডিচেরী) শহর থেকে প্রায় ১২ কিলোমিটার উত্তরে তামিলনাড়ুরএ ভিল্লুপুরম জেলায়  অবস্থিত। ১৯৬৮ সালের ২৮ ফেব্রুয়ারি শ্রীমা মীরা আলফাসা 'The Mother'  এই আন্তর্জাতিক নগরী ও মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এটির মূল নকশা বা স্থপতি ছিলেন বিখ্যাত ফরাসি স্থপতি রজার অ্যাঙ্গার। 
★অরোভিলের মূল উদ্যেশ্যে "অরোভিল বিশেষ করে কারও একার নয়। অরোভিল সমগ্র মানবতার।" এখানে রাজনীতি, ধর্ম, বর্ণ বা জাতীয়তার কোনো স্থান নেই। জাতি-ধর্ম নির্বিশেষে সমস্ত দেশের মানুষ এখানে শান্তিতে একসঙ্গে বসবাস করতে পারেন। অরোভিল শহরটি একটি গ্যালাক্সি বা ছায়াপথের আকারে তৈরি করা হয়েছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিখ্যাত গোল্ডেন গ্লোব বা  মাতৃমন্দির (Matrimandir)। এই প্রাণ কেন্দ্রকে কেন্দ্র করে শহরটি ৪টি প্রধান জোনে বিভক্ত:---
●আবাসিক অঞ্চল (Residential Zone): যেখানে বিভিন্ন দেশের স্থায়ী বাসিন্দারা বসবাস করেন।
●শিল্প অঞ্চল (Industrial Zone): সবুজ ও পরিবেশবান্ধব কুটির শিল্প, হস্তশিল্প এবং টেকসই প্রযুক্তির কারখানা।
●সাংস্কৃতিক ও শিক্ষাগত অঞ্চল (Cultural Zone): শিল্প, সংস্কৃতি, শিক্ষা এবং খেলাধুলার গবেষণার স্থান।
●আন্তর্জাতিক অঞ্চল (International Zone): বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতির প্যাভিলিয়ন এখানে তৈরি করা হয়েছে।
চারপাশে রয়েছে একটি গ্রিন বেল্ট (Green Belt), যেখানে অর্গানিক চাষাবাদ ও পরিবেশ রক্ষার কাজ করে।
মাতৃমন্দির (Matrimandir) এটি কোনো ধর্মীয় উপাসনালয় নয়, বরং এটি নিস্তব্ধতা এবং ব্যক্তিগত একাগ্রতার (Silent Concentration) স্থান।
এর বাইরে রয়েছে একটি বিশাল সোনালী গোলক (Golden Globe), যা ১,৪১৫টি সোনালী ডিস্ক বা প্লেট দিয়ে আবৃত।
এর ভেতরের ইনার চেম্বার (Inner Chamber) সম্পূর্ণ সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি, যার কেন্দ্রে রয়েছে একটি খাঁটি ক্রিস্টাল বল। ওপর থেকে আসা সূর্যের আলো যা কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত, এই ক্রিস্টাল বলের ওপর পড়ে পুরো চেম্বারটিকে স্নিগ্ধ আলোয়  আলোকিত করে।
★দর্শনের সময় প্রতিদিন সকাল ৯:০০ টা থেকে বিকেল ৫:৩০ টা পর্যন্ত খোলা থাকে।★★ইনার চেম্বার বা ভেতরের ধ্যান কক্ষে মূল গোলকের ভেতরে ধ্যান করতে হলে   অবশ্যই কমপক্ষে ৩ থেকে ৭ দিন আগে অনলাইনে অগ্রিম বুকিং করতে হয়। ★★অন-স্পট বা সেম-ডে কোন বুকিং হয় না।
★বন্ধের দিন::-- মাতৃমন্দিরের ইনার চেম্বার প্রতি রবিবার এবং মঙ্গলবার সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ থাকে।
এই মাতৃমন্দিরে ভিতরে ১০ বছরের কম বয়সী শিশুদের  ইনার চেম্বারে প্রবেশাধিকার নিষিদ্ধ।এখানে নিজস্ব কারেন্সি ও আয় ব্যবস্থা: এখানে ক্যাশ টাকার চেয়ে ডিজিটাল লেনদেন (Aurocard) বেশি চলে।
★সেরা সময়: পন্ডিচেরী ভ্রমণের সেরা সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস।
(ভারী বৃষ্টির দিনে মাতৃমন্দির সম্পূর্ণ বন্ধ থাকে)।
ইনার চেম্বারে ধ্যানের জন্য বুকিং করতে  সরাসরি Official Matrimandir Booking Portal-এ গিয়ে  স্লট বুক করতে হয়।
--<----আদ্যনাথ রায় চৌধুরী---->【 নুতন করে লিখলাম 28/09/2026--3Pages. 11:38pm PDF】
===================================

Comments

Popular posts from this blog

SV2=2025=SV2এর প্রবীণ16 জন রাঙামাটির দেশে ||